News71.com
 International
 11 Jan 17, 05:52 PM
 257           
 0
 11 Jan 17, 05:52 PM

মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে প্যান্ট ছাড়াই পাতালরেল সফরে যুক্তরাষ্ট্রের যাত্রীরা।।

মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে প্যান্ট ছাড়াই পাতালরেল সফরে যুক্তরাষ্ট্রের যাত্রীরা।।

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিনের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাবওয়েতে মানুষের ভিড় লেগেছিল৷ ট্রেন আসা মাত্রই যে যার মতো উঠে পড়লেন ট্রেনে ৷ কেউ বসলেন, কেউ দাঁড়িয়ে থাকলেন৷ কেউ কারও দিকে তাকানোর প্রশ্ন নেই৷ সবাই ব্যস্ত নিজের কাজে৷ কাজ বলতে খবরের কাগজ পড়া, মোবাইল ফোন নিয়ে ভিডিও গেম খেলা কিংবা গান শোনা৷ আশেপাশে কে কী করছেন সেটা দেখার সময় নেই ।

কিন্তু নিউইয়র্কের সাবওয়েতে খুবই অদ্ভুত একটি ঘটনা ঘটেছে৷ নিত্যযাত্রীদের অবাক করে বিনা প্যান্টেই ট্রেনে যাত্রা করে এক দল যুবক-যুবতী৷ আর এই উদ্যোগ নেয় 'ইমপ্রুভ এভরিওয়্যার কমেডি কালেক্টিভ' নামক এক সংগঠন ৷

২০০২ সালে তৈরি হয়েছিল এই সংস্থা৷ মাত্র ৭ জন সদস্য নিয়ে৷ এখন তা অনেকটাই বেড়ে গেছে৷ লক্ষ্য একটাই মানুষের জীবনে হাসি ফিরিয়ে আনা, প্রাণ ফিরিয়ে আনা৷ শুধুমাত্র বাঁচার তাগিদে না ছুটে বাঁচতে শেখানো ৷

অনেকেই এই পদক্ষেপকে শ্লীল আর অশ্লীলতার মাপকাঠিতে মাপতে পারেন৷ তবে এটা তার থেকে অনেক বেশি বলে মনে করেন সংগঠনের সদস্যরা ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন