
আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় বিশ্বযুদ্ধটা লাগাতে কোমর বাঁধছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এই বছরই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পরমাণু বোমা ফেলার হুমকি দিয়েছেন । এমনটাই দাবি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের। তাদের কাছে খবর, এ বছরই পরমাণু বোমা ফেলার প্রস্তুতি নিচ্ছেন কিম জং উন ।
সম্প্রতি উত্তর কোরিয়া একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছে। কিম জং উন যে গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে, এ নিয়ে আন্তর্জাতিক বিশ্বে চলছে জোর সমালোচনা। কিম বার বার হুমকি দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি আক্রমণ করবেন শীঘ্রই ।
সেই সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সচিবও হুঁশিয়ারি দিয়ে জানান, "যে কোনও মুহূর্তে পরমাণু আক্রমণ করা হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ করতে বাধ্য করছে । "
গত কয়েক বছরে একাধিক মরণাস্ত্র পরীক্ষা করে বিশ্বের নিন্দার মুখে পড়েছে উত্তর কোরিয়া। যদিও কিম জং উন সে সব কিছুতে কান দেননি। তবে পরমাণু অস্ত্র প্রয়োগ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, এ বিষয়ে দ্বিধা নেই ।