
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কান্দাহারে একটি অতিথিশালায় বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনাটি ঘটে। বিস্ফোরণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত ও কান্দাহারের গভর্নর হুমায়ুন আজিজিসহ আহত হয়েছেন ১৪ জন। রাষ্ট্রীয় এই অতিথিশালায় উচ্চ-পর্যায়ের বৈঠক চলাকালীন বিস্ফোরণ ঘটে ।
গতকাল মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট এলাকা ও হেলমান্দের একটি অতিথিশালাতেও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পার্লামেন্ট এলাকায় জোড়া বিস্ফোরণে ৩০ জনের বেশি মানুষ নিহত এবং ৭০ জনের বেশি আহত হন। হেলমান্দে চালানো হামলায় ৭ আফগান নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে দুই সামরিক কর্মকর্তাও রয়েছেন ।