News71.com
 International
 11 Jan 17, 08:27 PM
 260           
 0
 11 Jan 17, 08:27 PM

বেলজিয়ামে আওয়ামিলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বেলজিয়ামে আওয়ামিলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্কঃ বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল ১০ই জানুয়ারি বেলজিয়াম আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফি উল্লাহ সফির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনির হোসেন পলিনের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি রফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক রাসেল মৌল্লা, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, আইনবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মিশু, লিয়াজ আওয়ামী লীগের সভাপতি হারুনুর রসিদ, সহসভাপতি বিকাশ গুপ্তা, সাধারণ সম্পাদক অমর ফারুক প্রমুখ ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের কথা স্মরণ করে বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে বাঙালির স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলা-দেশের মাটিতে পা রাখেন। জীবন-মৃত্যুর কঠিন চ্যালেঞ্জের ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে সারা জীবনের স্বপ্ন, সাধনা ও নেতৃত্বের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মহান এ নেতার প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। জাতির পিতা তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন