News71.com
 International
 12 Jan 17, 12:59 PM
 295           
 0
 12 Jan 17, 12:59 PM

কঙ্গোতে দফায় দফায় সংঘর্ষ ।।নিহত ২৬

কঙ্গোতে দফায় দফায় সংঘর্ষ ।।নিহত ২৬

 

আন্তর্জাতিক ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে এক উপজাতীয় প্রধানকে হত্যার জের ধরে তার সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন বছরের শুরু থেকে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন । স্থানীয় এক গভর্নরের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা। কেন্দ্রীয় কাসাই প্রদেশের গভর্নর আলেক্স কান্দে এক বিবৃতিতে বলেন, ‘২০১৭ সালের শুরু থেকে এ পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন ।

এদের মধ্যে ৪ বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য ও ১২ মিলিশিয়া যোদ্ধা। নিহতদের মধ্যে এক মিলিশিয়া নেতার স্ত্রীও রয়েছেন। জাতিসংঘের হিসাব মতে, ২০১৬ সালের আগস্টে উপজাতীয় নেতা কামউইনা সাঁপুর মৃত্যুর পর থেকে দু'পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ১৪০ জন লোক বিভিন্ন সংঘর্ষে নিহত হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন