News71.com
 International
 12 Jan 17, 01:16 PM
 276           
 0
 12 Jan 17, 01:16 PM

ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ।।

ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ।।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাবের লাম্বি অঞ্চলের রাত্তা খেরা গ্রামে গতকাল বুধবার বিকালে একটি র‌্যালী উদ্বোধনের সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের ওপর জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে । এ ঘটনার সঙ্গে গুর্বাচন সিং (৪০) নামে এক ব্যক্তি জড়িত। তিনি প্রভাবশালী এক শিখ নেতার ভাই বলে জানিয়েছে দেশটির পুলিশ ।

সূত্রে জানা গেছে , এ ঘটনার কিছুদিন আগে নিজ নির্বাচনী এলকায় পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সুখবির সিং যাদবের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, গুর্বাচনের নিক্ষেপ করা জুতা প্রথমে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাদানকারী এক ব্যক্তির গায়ে লাগে। পরে তা মুখ্যমন্ত্রীর পাগড়িতে গিয়ে পড়ে ।

তবে দেশটির পুলিশ কর্মকর্তা ধ্রুমান এইচ নিম্বার জানান, এ ঘটনায় মুখ্যমন্ত্রীর শরীরে আঘাত লাগেনি এবং তিনি আহত হননি। ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলায় দায়ের করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন