News71.com
 International
 12 Jan 17, 05:37 PM
 344           
 0
 12 Jan 17, 05:37 PM

লেবাননের পাখির জন্য বিমান চলাচল বিঘ্নিত ।।

লেবাননের পাখির জন্য বিমান চলাচল বিঘ্নিত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবর্জনা ফেলার স্থানে বহুসংখ্যক পাখির আগমন ঘটেছে। দেশটির পরিবহনমন্ত্রী জানিয়েছেন, এর জন্য বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। পরিবহনমন্ত্রী ইউসুফ ফেনাইনোস জানিয়েছেন, পাখির সংখ্যা বেড়ে যাওয়ায়, এখন পরিস্থিতি এমন যে, সেটি বড় ধরনের সংকট তৈরি করেছে ।

প্রায় একবছর আগে রাজধানীর আবর্জনা একটি স্থানে ফেলার জন্য ওই কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। জানা গেছে , গত মঙ্গলবার মিডিল ইস্ট এয়ারলাইন্সের একটি বিমান রানওয়েতে অবতরণের আগে বিশাল এক ঝাঁক পাখির বাধার সম্মুখীন হয়। ২০১৬ সালের মার্চে কোস্টা ব্রাভা নামের আবর্জনা ফেলার স্থানটি নির্মাণ করা হয়, অস্থায়ী একটা সমাধান হিসেবে। কিন্তু ওই বছরের আগস্টে পাইলটদের ইউনিয়ন সর্তক করে দিয়ে বলে এতে করে বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে ।

ইউসুফ ফেনাইনোস বিষয়টি নিয়ে কথা বলতে এখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, আজ আমরা একটা জরুরি অবস্থার মুখোমুখি। পাখির কারণে বিমান চলাচলে বিপজ্জনক কিছু হতে পারে সেটা আমরা শনাক্ত করতে পেরেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এখন পর্যন্ত কোনো প্রকৃত দুর্ঘটনা ঘটেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন