
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনের হুমকির পর সাগরে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার বসাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার এস বি এক্স নামের রাডারটি হাওয়াই থেকে রওয়ানা হয়েছে ।
জানুয়ারির শেষের দিকে এটি হাওয়াই থেকে দুই হাজার মাইল উত্তর-পশ্চিমে অবস্থান করবে। সেখান থেকেই নজরদারি করবে ক্ষেপনাস্ত্রের উপর। যেকোন সময় আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া- কিম জং উনের এমন ঘোষণার পরই এই পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র ।