News71.com
 International
 12 Jan 17, 11:23 PM
 297           
 0
 12 Jan 17, 11:23 PM

দ. কোরিয়ায় রাজনৈতিক কেলেঙ্কারির ঘটনায় স্যামসাং প্রধান লি জায়ে-ইয়ংকে জিজ্ঞাসাবাদ

দ. কোরিয়ায় রাজনৈতিক কেলেঙ্কারির ঘটনায় স্যামসাং প্রধান লি জায়ে-ইয়ংকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড়ো রাজনৈতিক কেলেঙ্কারির ঘটনায় স্যামসাং প্রধান লি জায়ে-ইয়ংকে সিউলে কৌঁসুলি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাজনৈতিক এই কেলেঙ্কারির কারণে গত ডিসেম্বরে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হাই অভিসংশিত হন ।

সংবাদ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই'র ঘনিষ্ঠ বান্ধবী চোই সুন-সিল পরিচালিত বেশ কয়েকটি অলাভজনক ফাউন্ডেশনকে ঘুষ দেয়ার অভিযোগ উঠেছে। একটি বিতর্কিত অন্তর্ভূক্তি চুক্তিতে রাজনৈতিক সমর্থন দেয়ার বিনিময়ে এই ঘুষ দেয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন