
আন্তর্জাতিক ডেস্কঃ আর মাত্র ৮দিন পরেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের দায়িত্বভার ছেড়ে দিবেন বারাক ওবামা। এরপর তিনি নির্ভার জীবন কাটাতে শুরু করবেন। অবশ্য সে সময়ের আগেই বেশ সুন্দর সময় কাটাতে দেখা গেছে মার্কিন এই প্রেসিডেন্টকে। সম্প্রতি তিনি ঘুরে এসেছেন ফ্লোরিডা থেকে। সেখানে তিনি গিয়েছিলেন একটি বিয়ের উৎসবে বরযাত্রী হিসেবে যোগ দিতে। বিয়েটি ছিল ওবামার দীর্ঘদিনের এক সহকর্মী মারভিন নিকোলসন ।
মারভিন নিকোলসন হোয়াইট হাউসের সফর বিষয়ক পরিচালক হিসেবে কর্মরত আছেন। গত শনিবার জ্যাকসনভভিলে কনে হেলেন পাজকিককে বিয়ে করেন মারভিন। হেলেন পাজকিক ২০০৮ সালে ওবামার নির্বাচনী প্রচারণার কাজে যুক্ত ছিলেন। তিনি ডেমোক্র্যাটদের দীর্ঘদিনের তহবিল সংগ্রহকারী স্টিভ পাজকিকের মেয়ে। হোয়াইট হাউসে বারাক ওবামাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় মারভিনের বিয়ের অনুষ্ঠানের কিছুক্ষণ আগেই। সেই সংবর্ধনার আনুষ্ঠানিকতা শেষেই মারভিনের বিয়ের অনুষ্ঠানে ছুটে যান ওবামা। ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সেই সময় বিয়েতে উপস্থিত ছিলেন ওবামা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী জন কেরিও ।