News71.com
 International
 13 Jan 17, 11:47 AM
 309           
 0
 13 Jan 17, 11:47 AM

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় ৪ শিশুসহ নিহত ৬ ।।

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় ৪ শিশুসহ নিহত ৬ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৬ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আলেপ্পো প্রদেশে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। দুই সপ্তাহ আগে করা অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও এ হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, পার্শ্ববর্তী ইদলিব প্রদেশে বিমান হামলায় অন্তত ২২ জিহাদি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামলাগুলো চালানো হয় ।

মানবাধিকার সংস্থাটি আরো জানায়, এই হামলাগুলোর মধ্যে কয়েকটি সরকারি বাহিনী এবং অন্যান্যগুলো মার্কিন নেতৃত্বাধীন জোট চালিয়েছে। আলেপ্পো প্রদেশের পশ্চিমাঞ্চলের বাবকা গ্রামের একটি বাড়িতে গতকাল ভোরবেলা বৃহস্পতিবার সরকারি বাহিনীর হামলায় বেসামরিক লোকেরা প্রাণ হারায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানানো হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন