News71.com
 International
 13 Jan 17, 11:49 AM
 236           
 0
 13 Jan 17, 11:49 AM

ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে লড়বেন অভিনেত্রী সানি লিওন ।।

ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে লড়বেন অভিনেত্রী সানি লিওন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ছিলেন পর্নস্টার, হলেন নায়িকা। কিছু দিন আগে ছোটগল্পের বইও লিখেছেন। আর এবার শোনা যাচ্ছে, নির্বাচনে দাঁড়াবেন। সামলাবেন রাজনীতির মাঠও। সামনেই ভারতের উত্তরপ্রদেশে নির্বাচন, যা নিয়ে ইতোমধ্যেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে ভারতে। আর ভিরমি খাওয়ার মতো খবর হল, এই নির্বাচনে লড়তে যাচ্ছেন সানি লিওন ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদ আসন থেকে বিধায়ক পদের জন্য বিধানসভা নির্বাচনে লড়াই করছেন সানি। তবে এই খবরের যে কোনো সত্যতা পাওয়া যায়নি। এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রেখেছেন সাবেক পর্নস্টার। এতে কেউ কেউ বলছেন, নির্বাচনে লড়াই করার ওই খবরের কোনো ভিত্তি নেই। এর আগে রাখি সাওয়ান্তও ভোটে দাঁড়িয়েছেন। কিন্তু রাখির জামানত জব্দ হয়ে গেছে নির্বাচনে লড়াই করতে গিয়ে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন