News71.com
 International
 13 Jan 17, 09:22 PM
 309           
 0
 13 Jan 17, 09:22 PM

শরণার্থীকে লাথি মারার অপরাধে, হাঙ্গেরির এক নারী সাংবাদিককে ৩ বছরের কারাদণ্ড ।।

শরণার্থীকে লাথি মারার অপরাধে, হাঙ্গেরির এক নারী সাংবাদিককে ৩ বছরের কারাদণ্ড ।।

আন্তর্জাতিক ডেস্কঃ হাঙ্গেরির এক নারী সাংবাদিককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সার্বিয়ার সীমান্তে ছবি তুলতে গিয়ে এক শরণার্থীকে লাথি দেওয়ার অপরাধে তাকে এই কারাদণ্ড দেওয়া হল। জানা গেছে, পুলিশ বেষ্টনী ভেঙে গত বছরের ১৫ই সেপ্টেম্বর হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে শরণার্থীরা পালানোর চেষ্টা করে। পেট্রা ল্যাসলো নামের সেই নারী সাংবাদিক সেখানে ছবি তুলতে যান।  তিনি এ সময় পালানোর চেষ্টাকালে দুই শরণার্থীকে লাথি দিয়ে ফেলে দেন। সেই দুই শরণার্থীদের মধ্যে একটি ছোট মেয়েও ছিল ।

বিচারক ইলেস নানাসি বলেন, লাসলোর আচরণ ছিল সামাজিক মূল্যবোধের পরিপন্থী। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাস যে আইনজীবীর সাহায্য নিয়েছিলেন, বিচারক তার ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। আদালতে শুনানির সময় মাঝেমধ্যেই সেই নারী সাংবাদিককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। লাসলো বলেন, ‘আমি ঘুরেই দেখি কয়েকশ মানুষ আমার দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসছে। এটা ছিল ভয়ানক। ওই ঘটনার পর  তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল । ’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন