
আন্তর্জাতিক ডেস্কঃ ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র উপকূলীয় বাসিন্দাদের অন্যত্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার দেশটিতে ব্যাপক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে তুষারপাতের কাছে সেখানকার ফ্লাইট বাতিল করা হয়। ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় ইংল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলের জায়ইউক গ্রামের বাসিন্দাদের আজ শুক্রবার সকালে অন্যত্রে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করছেন ।
এনভায়রনমেন্ট এজেন্সি প্রাণনাশের ঝুঁকিসহ ৭টি ব্যাপক বন্যা সতর্কতা করার পর এ নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও ৬৮টি বন্যা সতর্কতা জারি করে অবিলম্বে সবাইকে অন্যত্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ যে আশ্রয় শিবিরগুলো স্থাপন করেছে স্থানীয়দের সেখানে অবস্থান করতে বা গ্রামের বাইরে না যাবার আহ্বান জানানো হয়েছে। এদিকে প্রবল তুষারপাতের কারণে হিথরো বিমানবন্দরে ৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে ।