News71.com
 International
 13 Jan 17, 10:45 PM
 347           
 0
 13 Jan 17, 10:45 PM

পাকিস্তানের এক সেলুনিতে চুল কাটতে ব্যবহার করা হয় আগুন ।।

পাকিস্তানের এক সেলুনিতে চুল কাটতে ব্যবহার করা হয় আগুন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চুল কাটানোর জন্য সবাই ভালো সেলুনের খোঁজ করেন। কিন্তু কেউ জেনেশুনে এমন সেলুনে যাবেন, যেখানে চুল কাটতে ব্যবহৃত হয় আগুন। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই এক সেলুনের দেখা মিলেছে পাকিস্তানে। পাকিস্তানের এক সাংবাদিক তার টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন ।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সেলুনের কর্মী তার গ্রাহকদের চুল কাটার ক্ষেত্রে আগুন ব্যবহার করছেন। ভিডিওতে দেখা যায়, চুল কাটাতে বসা ব্যক্তির মাথায় ওই কর্মী প্রথমে লিকুইড এবং এক ধরনের পাউডার ছিটিয়ে দিচ্ছেন। এরপর লাইটার দিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দুই হাতে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে শুরু করছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চুল কাটার এমন অভিনব পদ্ধতির ভিডিওটি ভাইরাল হয়ে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন