News71.com
 International
 14 Jan 17, 10:42 AM
 241           
 0
 14 Jan 17, 10:42 AM

সংবিধান সংশোধনের জন্য ভোটাভুটির সময় তুরস্কের পার্লামেন্টে মারামারি ।।

সংবিধান সংশোধনের জন্য ভোটাভুটির সময় তুরস্কের পার্লামেন্টে মারামারি ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের পার্লামেন্টে মারামারির ঘটনা ঘটেছে। দেশটিতে সংসদীয় পদ্ধতির সরকারের পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর বিষয়ে গত বুধবারে সংবিধান সংশোধনের জন্য ভোটাভুটির সময় এ ঘটনাটি ঘটে ।

বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) অভিযোগ করেছে, সরকারি দল একে পার্টির এমপিরা ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার আইন ভেঙে তা প্রকাশ্যে দেখিয়েছেন। তারা স্বাধীনভাবে ভোট না দিয়ে দলের পক্ষে ভোট দিতে দলীয় এমপিদের ওপর চাপ সৃষ্টি করেন। সিএইচপির এমপি ফাতমা কাপলান একেপির এমপিদের এই কর্মকাণ্ড তার মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এসময় একেপির এমপিরা তার কাছ থেকে ফোনটি কেড়ে নেয়। এ ঘটনায় বাগবিতণ্ডার এক পর্যায়ে একে পার্টি ও সিএইচপির এমপিদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন