News71.com
 International
 14 Jan 17, 10:48 AM
 269           
 0
 14 Jan 17, 10:48 AM

নেদারল্যান্ডস’র সমগ্র ট্রেন সার্ভিস বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলাচল করছে ।।

নেদারল্যান্ডস’র সমগ্র ট্রেন সার্ভিস বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলাচল করছে ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নেদারল্যান্ডসের সব ট্রেন এখন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলছে। দেশটির জাতীয় রেলওয়ে কম্পানি এই খবর নিশ্চিত করেছে। এনএস মুখপাত্র টন বুন বলেন, গত ১ই জানুয়ারি থেকেই আমাদের ১০০% ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলছে। ডাচ বিদ্যুত কম্পানি এনেকো দুই বছর আগে এনএস এর প্রস্তাবিত একটি টেন্ডার জিতে নেয় ।

এরপর দুই কম্পানি ১০ বছরের একটি চুক্তি করে। এতে ২০১৮ সালের মধ্যেই সব এনএস ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বুন জানান, 'পরিকল্পিত সময়েরও এক বছর আগে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। ' তিনি বলেন, দেশজুড়ে এবং নেদারল্যান্ডস এর উপকূলজুড়ে অসংখ্য উইন্ড ফার্মের বিস্তার ঘটায় এটা সম্ভব হচ্ছে। এনএস জানিয়েছে তারা প্রতিদিন ৬ লাখ যাত্রী পরিবহন করে। আর প্রতিদিন ৫,৫০০টি ট্রেন ট্রিপ চলাচল করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন