News71.com
 International
 14 Jan 17, 10:28 PM
 287           
 0
 14 Jan 17, 10:28 PM

ইকুয়েডরে একটি স্কুল বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষে নিহত ১৯ ।।

ইকুয়েডরে একটি স্কুল বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষে নিহত ১৯ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি স্কুল বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও অপর ১৭ জন আহত হয়েছেন। আজ শনিবার ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস এ কথা জানায় ।ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের একটি সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনার সময় স্কুল বাসটিতে কোনো যাত্রী ছিল না। আন্তঃপ্রদেশ সার্ভিস বাসটিতে কতজন যাত্রী ছিল তা জানানো হয়নি। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াগুয়াচি ও মিলাগ্রো শহরের মধ্যকার সড়কে এ দুর্ঘটনাটি ঘটে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন