News71.com
 International
 14 Jan 17, 10:29 PM
 313           
 0
 14 Jan 17, 10:29 PM

ফিজিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ।।

ফিজিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিজি উপকূলের অদূরে আজ শনিবার ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায় ।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৬১১) রাজধানী সুভা থেকে ২৩৮ কিলোমিটার দূরে এবং নাদি থেকে ১৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। নাদিতে কম্পন অনুভূত হলেও এতে কোন ক্ষয়-ক্ষতি হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন