
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে আজ রোববার রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে ৭ বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে ।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ আজ রোববার সকালে নানগড়হার প্রদেশের পাচিরাগাম জেলার বারগোলি গ্রামের রাস্তার পাশে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার শত্রুদের পেতে রাখা বোমার ওপর দিয়ে একটি বেসামরিক গাড়ি যাওয়ার সময় বোমাটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ৭ বেসামরিক লোক নিহত ও অপর ২ জন আহত হয়েছে।’ মন্ত্রণালয় এই সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ।