News71.com
 International
 15 Jan 17, 06:30 PM
 254           
 0
 15 Jan 17, 06:30 PM

পাকসেনার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ ।। জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহার

পাকসেনার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ ।। জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহার

 

আন্তর্জাতিক ডেস্কঃ জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পাশতুন মহিলাদের যৌনদাসী বানাচ্ছে পাকিস্তানি সেনা। বিচ্ছিন্নতাবাদী পাশতুন নেতা উমর দাউদ খট্টকের এই মন্তব্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এক সাক্ষাৎকারে এই পাশতুন নেতা বলেন, মিলিটারি অপারেশনের নামে সোয়াত ও ওয়াজিরিস্তানে জোর করে প্রবেশ করছে পাকিস্তানি সেনা । মানবাধিকার লঙ্ঘন করে তারা যুবতীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। এরপর লাহোরের পতিতালয়ে যৌনদাসী হিসেবে তাদের ব্যবহার করা হচ্ছে। মিলিটারি অপারেশনের নামে প্রহসন করছে তারা। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার দাবি, পাশতুন মহিলাদের পতিতালয়ে পাঠিয়ে টাকা রোজগার করা হচ্ছে ।

এ-সংক্রান্ত সব তথ্য প্রমাণ তার হাতে আছে বলেও দাবি করেন খট্টক। তার আরও অভিযোগ, পাকিস্তানি সেনা উপজাতি এলাকায় মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিচ্ছে। বাড়ি থেকে মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে । তার দাবি, পাশতুন নারীদের পতিতালয়ে পাঠিয়ে টাকা রোজগার করা হচ্ছে। এ-সংক্রান্ত সব তথ্য প্রমাণ তার হাতে আছে বলেও দাবি করেন খট্টক। তার আরও অভিযোগ, "পাকিস্তানি সেনা উপজাতি এলাকায় মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিচ্ছে। বাড়ি থেকে মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে । ''

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন