
আন্তর্জাতিক ডেস্কঃ এই পাকিস্তানি অতিকায় আরবাব খিজর হায়াত। পাকিস্তানে হাল্ক নামে পরিচিত ৪৩৬ কিলোগ্রাম ওজনের আরবাব ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট (ডাব্লুডাব্লুই)-তে অংশগ্রহণ করতে আগ্রহী। প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, আরবাব জানিয়েছেন, ডব্লুডব্লুই-তে যোগ দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। এজন্য ওজন যাতে নির্দিষ্ট পরিমাণ করা যায়, সেই লক্ষ্যে চিকিত্সকদের পরামর্শ নিচ্ছেন তিনি ।
আরবাবের দাবি, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তাঁর উচ্চতা ৬.৩ ফুট। দিনে ৩৬ টি ডিম, ৫ কিলো মাংস ও ৫ লিটার দুধ খান তিনি। আরবাবের দাবি, এত ভারী হলেও তাঁর কোনও শারীরিক সমস্যা নেই ।