
নিউজ ডেস্ক : ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় গঙ্গা নদীতে নৌকা উল্টে ২১ জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার পরপরই নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনায় আহত ছয়জনকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটনার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার আগারওয়াল জানিয়েছেন, রাতে অন্ধকারের কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রোববার সকাল থেকেই উদ্ধারকাজ আবারো শুরু হয়েছে।
পাটনার গঙ্গা দিয়ারায় মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরই তিন দিনের ঘুড়ি উৎসবের আয়োজন করা। ওই ঘুড়ি উৎসব উপভোগ করতেই জড়ো হয়েছিলেন অনেক মানুষ। ফিরে যাওয়ার পথেই ওই দুর্ঘটনা ঘটেছে। নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণেই এমন বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে গঙ্গা নদীতে নৌকা ডুবে এই প্রানহানীর ঘটনায় ভারতের রাস্ট্রপতি প্রনব মূখার্জী গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন । এছাডাও ভারতের কেন্দ্রীয় আইন বিচার মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ উদ্ধার কাজ তদারকি ও নিহত এবং আহতদের খোঁজ খবর নেয়ার জন্য প্রথমে দূর্ঘটনাস্থলে ও পরে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।