News71.com
 International
 16 Jan 17, 11:18 AM
 305           
 0
 16 Jan 17, 11:18 AM

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ব্যবহৃত হবে বিশ্বের সবচেয়ে উন্নত অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি ।।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ব্যবহৃত হবে বিশ্বের সবচেয়ে উন্নত অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নির্বাচিত করা হয়েছে একটি বিলাসবহুল ক্যাডিলাক গাড়ি। নতুন প্রেসিডেন্টের গাড়িটি অতীতের অন্য যেকোন প্রেসিডেন্টের ব্যবহার করা গাড়ির চেয়ে অনেক বেশি উন্নত বলে জানা গেছে। আর সেই গাড়িতে করেই নিজের অভিষেক অনুষ্ঠানে যাবেন ট্রাম্প ।

নতুন মডেলের এই গাড়িটি বারাক ওবামার বিদায়ের সঙ্গে সঙ্গেই তার ব্যবহৃত গাড়ির জায়গা দখল করবে। বিশ্ববখ্যাত জেনারেল মোটরস কোম্পানি ট্রাম্পের গাড়িটি তৈরি করেছে। আর এতে খরচ হয়েছে প্রায় ১২০ কোটি টাকা। তবে গাড়িটির প্রকৃত বৈশিষ্ট্য জনসম্মুখে এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু সম্প্রতি গাড়ির যে মডেলের ছবি প্রকাশ করা হয়েছে তাতে গাড়িটির কিছু বৈশিষ্ট সম্পর্কে জানা গেছে ।

গাড়িটি শক্তিশালী স্টিল, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম ও সিরামিকস দিয়ে তৈরি করা হয়েছে। গাড়ির নিচে স্টীলের একটি প্লেট রয়েছে। যা গাড়িটিকে রাস্তার পাশের পুঁতে রাখা বোমা থেকে রক্ষা করবে। এ ছাড়া গাড়িটির সামনে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও এই ক্যাডিলাক গাড়িটি অস্ত্রে সজ্জিত থাকবে। সেই সঙ্গে একটি শটগান, টিয়ারগ্যাস কামান, অক্সিজেন সাপ্লাই এবং জরুরি প্রয়োজনের জন্য প্রেসিডেন্টের গ্রুপের রক্তের বোতল থাকবে ।

গাড়িটিতে সামনে ২জন, মাঝখানে ৩জন এবং পেছনে ২জন বসতে পারবেন। গাড়িটির দরজা-জানালা থাকবে বুলেটপ্রুফ। শুধু তাই য় প্রায় ২০ সেন্টিমিটার পুরু এই দরজা-জানালাগুলো যেকোনো ধরনের রাসায়নিক ও জৈব রাসায়নিক আক্রমণ ঠেকাতে সক্ষম। আর শুধু গাড়িটির চালকই জানালার কাঁচ নিচে নামাতে পারবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন