News71.com
 International
 16 Jan 17, 11:44 AM
 266           
 0
 16 Jan 17, 11:44 AM

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপকে সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা ।।

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপকে সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপকে দেশের সর্বোচ্চ সম্মাননা 'কিং আব্দুল আজিজ মেডেল' এ ভূষিত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। গতকাল রবিবার তিনি নিজে স্পেনের রাজার গলায় সম্মাননা সূচক পদক পরিয়ে দেন ।

এর আগে ৩ দিনের সফরে গত শনিবার সৌদি আরব পৌঁছান ষষ্ঠ ফিলিপ। গতকাল রবিবার রিয়াদে অবস্থিত আল-ইয়ামামা প্রাসাদে স্পেনের রাজাকে অভ্যর্থনা জানানোর সময় তার গলায় পদক পরিয়ে দেন সৌদি বাদশাহ। এরপর তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার উপায় এবং আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন