
আন্তর্জাতিক ডেস্কঃ কিরগিজস্তানে একটি টার্কিশ কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৩০ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যম। জানা যায়, কার্গো প্লেনটি কিরগিজস্তানের একটি গ্রামে বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনাটি ঘটে ।
বৈরী আবহাওয়ায় দৃষ্টিসীমা জটিলতা প্লেনটি বিধ্বস্তের কারণ বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। কিরগিজস্তানের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী কুবাতবেক বোরোনোভ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি ।