News71.com
 International
 16 Jan 17, 04:41 PM
 239           
 0
 16 Jan 17, 04:41 PM

পাকিস্তানে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ৪ ধর্ষক নিহত ।।

পাকিস্তানে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ৪ ধর্ষক নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ৪ ধর্ষক নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। গত মাসে দেশটির গুজরাটের ভিলওয়ালে ডাকাতি করতে গিয়ে দুই স্বাস্থকর্মীকে ধর্ষণের অভিযোগ ছিল ওই ৪ সন্দেহভাজনের বিরুদ্ধে ।

গুজরাটের পুলিশ কর্মকর্তা সোহালি জাফর চাটথা জানান, সন্দেহভাজনদের ধরতে পুলিশ ৪টি দল গঠন করেছিল; এবং পাঞ্জাবের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ তাদের আটক করে। তিনি বলেন, আটককৃতদের নিয়ে লুট করা মালামাল ও অস্ত্র উদ্ধারের জন্য কোট গোলাম গ্রামের একটি গোপন আস্তানায় অভিযান গিয়েছিল পুলিশ। এ সময় ওই ৪ সন্দেহভাজন ধর্ষকের সহযোগীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ।

পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার ধর্ষক নিহত হয়। পুলিশ কর্মকর্তা সোহালি জাফর চাটথা বলেন, ৪ সন্দেহভাজন নিহত হলেও তাদের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পরে আজিজ ভাট্টি শহীদ ট্রেইনিং হাসপাতালে নিহতদের মরদেহ নেয়া হয়। ময়নাতদন্ত শেষে নিহতদের স্বজনদের কাছে  মরদেহ হস্তান্তর করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন