News71.com
 International
 16 Jan 17, 06:09 PM
 295           
 0
 16 Jan 17, 06:09 PM

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট ।।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট ।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের পার্লামেন্ট নতুন সংবিধানের আওতায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের ক্ষমতা বাড়ানো সংক্রান্ত নতুন সংবিধানের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এ সপ্তাহের শেষের দিকে দেশটিতে এ ব্যাপারে দ্বিতীয় দফার ভোট হবে এবং অনুমোদিত হওয়ার পর গণভোট অনুষ্ঠিত হবে ।

সমালোচকদের দাবি এরদোয়ানের ক্ষমতা আরো পোক্ত করতেই এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে প্রেসিডেন্ট বলছেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পরিবর্তনের সাথে মিল রেখেই এই পরিবর্তন করা হবে। নতুন এ সংবিধানের আওতায় মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রাখা হবে ।

এ ছাড়া এ সংবিধানের আওতায় তুরস্কের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ রহিত করা হবে। এ পদের পরিবর্তে সেখানে কমপক্ষে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন। এ বিলের চূড়ান্ত অধ্যায় গতকাল রবিবার রাতে পাস হয়। ক্ষমতাসীন একে পার্টি (একেপি) এ ক্ষেত্রে প্রয়োজনীয় তিন-পঞ্চমাংশ ভোট পায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন