
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্দেহভাজন বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার সকাল ৫টা ২৫ মিনিটে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে ।
মাইদুগুরি বিশ্ববিদ্যালয় এলাকার স্টাফ কোয়ার্টারে মসজিদটি অবস্থিত। এক কিশোরী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার জন্য ইসলামপন্থী সংগঠন বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে। সম্প্রতি সংগঠনটি তরুণী ও কিশোরীদের মানব বোমা বানিয়ে মুসুল্লিদের ওপর হামলা চালাচ্ছে ।