
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পারেন বলে এক প্রতিবেদনে জানাগেছে । এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে , সম্প্রতি নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সহযোগী সাংবাদিকদের ‘বিরোধী দল’ হিসেবে উল্লেখ করেন। এরপরই মার্কিন মুল্লুকের সবচেয়ে ক্ষমতাধর বাডীটিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে ।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানাগেছে , হোয়াইট হাউসের পশ্চিমাংশের একটি স্থানে সাংবাদিকরা সাধারণ বসেন। এখানে হোয়াইট হাউসের প্রেস সচিব নিয়মিত বিবৃতি দিয়ে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্পের একজন উপদেষ্টা ওই স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে সাংবাদিকদের ‘বিরোধী দল’ বলে উল্লেখ করেন। উল্লেখ্য, ট্রাম্পও জয়ের পর তার নির্বাচনে নেতিবাচক প্রচারণার জন্য মার্কিন সংবাদ মাধ্যমকে দায়ী করেছিলেন ।