
আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের একটি চেকপোস্টে একদল সন্ত্রাসীর হামলায় ৮ পুলিশ নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিউ ভ্যালি গভর্নরেটের আল নাকবের একটি চেকপয়েন্টে ওই হামলার ঘটনা ঘটেছে। হামলায় আরো ৩ জন আহত হয়েছে ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল সোমবার রাতে একদল সন্ত্রাসী চেকপোস্টে হামলা চালায়। সে সময় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই সন্ত্রাসী নিহত হয় ।
হামলার পরপরই হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি ।