News71.com
 International
 17 Jan 17, 01:12 PM
 231           
 0
 17 Jan 17, 01:12 PM

দল-পদ ও প্রতীক সবই পেলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ।।

দল-পদ ও প্রতীক সবই পেলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশের রাজনীতির দোর্দন্ডপ্রতাপ রাজনীতিবিদ মুলায়ম সিং হেরেই গেলেন তার ছেলের কাছে। তাই সমাজবাদী পার্টির প্রধানের হাত থেকে ফস্কে গেল সাইকেল। নির্বাচন কমিশন জানিয়ে দিল, সমাজবাদী পার্টির প্রতীক সাইকেল মুলায়ম নন, পাবেন অখিলেশ যাদব ।

শুধু তাই নয়, সমাজবাদী পার্টি নাম ব্যবহার করতে পারবেন অখিলেশ। তাকে সমাজবাদী পার্টির সভাপতি বলেও স্বীকৃতি দিয়েছে কমিশন। সাইকেল প্রতীক অখিলেশ পেয়েছেন, এই খবর শোনামাত্র অখিলেশ যাদবকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। মমতা টুইটে লিখেছেন, সমাজবাদী পার্টির প্রতীক পাওয়ার জন্য অখিলেশ যাদবকে অভিনন্দন। এটা আপনারই প্রাপ্য ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন