News71.com
 International
 17 Jan 17, 01:13 PM
 227           
 0
 17 Jan 17, 01:13 PM

মেক্সিকোতে ৬ টি মস্তকবিহীন সহ  ১০ জনের লাশ উদ্ধার

মেক্সিকোতে ৬ টি মস্তকবিহীন সহ  ১০ জনের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গুয়েরোরো রাজ্যে গতকাল সোমবার ১০ জনের লাশ পাওয়া গেছে। এর মধ্যে ৬ টি লাশ মস্তকবিহীন অবস্থায় ছিল। গুয়েরেরো নিরাপত্তা বিভাগের মুখপাত্র রবার্টো আলভেরাজ এক বিবৃতিতে বলেন, আঞ্চলিক রাজধানী চিলপানসিনগোতে একটি ট্রাকের ভেতর ৬ জনের লাশ এবং ট্রাকের ছাদে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর তাদের মাথা পাওয়া যায় ।

নাম প্রকাশে অনিচ্ছুক আঞ্চলিক সরকারের এক সূত্র জানায়, পার্শ্ববর্তী চিলাপা শহরে আরো ৪ পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের হাত বাঁধা এবং শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। সূত্র জানায়, তারা লস আরডিলস ও লস জেফাস নামের দুইটি মাদক পাচারকারী সংগঠনের মধ্যে ক্ষমতার লড়াইয়ের বলি বলে ধারণা করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন