News71.com
 International
 17 Jan 17, 02:32 PM
 254           
 0
 17 Jan 17, 02:32 PM

হুথি বিদ্রোহী ও সৌদি জোটের যুদ্ধে গত ২১ মাসে নিহত ১০ হাজার ।। ইয়েমেন রাষ্ট্রপতি

হুথি বিদ্রোহী ও সৌদি জোটের যুদ্ধে গত ২১ মাসে নিহত ১০ হাজার ।। ইয়েমেন রাষ্ট্রপতি

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে শিয়া হুথি বিদ্রোহী আর সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধে গত ২১ মাসে অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে। জাতিসংঘের দূত জেমস ম্যাকগোল্ডরিক ইয়েমেনের বন্দর নগর আদেনে রাষ্ট্রপতি আব্দ-রাব্বু মনসুর হাদির সাথে সাক্ষাৎকালে এ তথ্য জানান ।

২০১৫ সালের মার্চ থেকেই ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সৌদি জোটের যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৪০ হাজার মানুষ আহত হয়েছেন। ইয়েমেনে ওই এলাকার পরিস্থিতি এতোটাই খারাপ যে, অন্তত ৭০ লাখ মানুষ প্রতিদিন কোন না কোন বেলায় না খেয়ে থাকেন বলে জানান জাতিসংঘ দূত জেমস ম্যাকগোল্ডরিক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন