
আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় প্রাথমিকভাবে ৪ জনের প্রাণহানির খবর জানা গেলেও নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে পৌঁছেছে। গত শনিবার ভূমধ্যসাগরের এ ঘটনায় আরো অনেক আরহী নিখোঁজ রয়েছেন। বেঁচে যাওয়াদের বরাতে দিয়ে এ খবর জানিয়েছে কর্তৃপক্ষ ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ত্রিপানির সিসিলিয়ান পোর্ট এলাকায় গতকাল সোমবার দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৩ জন পুরুষ ও একজন নারীর সঙ্গে তাদের কথা হয়। তাদের কাছ থেকে নৌকাডুবির বিষয়ে বিস্তারিত জানা যায়। কাঠের তৈরি নৌকায় গত শুক্রবার (১৩ই জানুয়ারি) বিকেলে তারা লিবিয়া উপকূল থেকে রওনা দেন। নৌকাটিতে ১৮০ জনের বেশি লোক ছিল। যারা সবাই পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ।