
আন্তর্জাতিক ডেস্কঃ রাস্তার কুকুরের কামড়ে মানুষের মৃত্যু। আর তার জেরেই রাস্তার নেড়ি কুকুরদের মেরে ফেলার মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে। আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত এই মামলার শুনানিতে জানায়, রাস্তার কুকুরদেরও বেঁচে থাকার অধিকার আছে ।
কুকুরের উপদ্রব নিয়ে কেরালা হাইকোর্টে চারশ’র বেশি অভিযোগ জমা পড়েছে। যা সুপ্রিম কোর্টে পৌঁছায়। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র এবং আর বানুমাথি’র ডিভিশন বেঞ্চের জানায়, ‘কেউ কুকুরের বাঁচার অধিকার কাড়তে পারেন না। সব দিক বিচার করে এই সমস্যার সমাধান খুঁজতে হবে। ’ এই মামলার পরবর্তী শুনানি হবে ১ই মার্চ ।