News71.com
 International
 18 Jan 17, 02:39 PM
 239           
 0
 18 Jan 17, 02:39 PM

মেক্সিকোয় প্রসিকিউটর কার্যালয়ে গুলি, নিহত ৪ ।।

মেক্সিকোয় প্রসিকিউটর কার্যালয়ে গুলি, নিহত ৪ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উপকূলবর্তী ক্যানকান নগরীতে গতকাল মঙ্গলবার কুইনটানা রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়ে গুলিবর্ষণ করেছে বন্দুকধারীরা। এতে ৪ জন নিহত হয়েছে। একটি নৈশক্লাবে গুলিতে ৫জন নিহত হওয়ার একদিন পর এ ঘটনাটি ঘটে । রাজ্যের জননিরাপত্তা প্রধান রোডোলফো দেল অ্যাঞ্জেল বলেন, গতকাল মঙ্গলবার দিনে দুপুরে প্রসিকিউটর কার্যালয়ে গুলিবর্ষণ করা হয়। এরপর পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় এক বন্দুকধারী ও প্রসিকিউটর কার্যালয়ের দুই স্টাফ নিহত হয়। বন্দুকযুদ্ধের ঘটনায় নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর একদিন আগে পার্শ্ববর্তী প্লায়া দেল কারমান অবকাশ কেন্দ্রে একটি সঙ্গীত উৎসবে গুলিবর্ষণে ৩ বিদেশী ও মেক্সিকোর দুই নাগরিক নিহত হয় ।

গুলিবর্ষণের দুটি ঘটনার সঙ্গে কোন যোগসূত্র আছে কিনা তা জানা যায়নি। পরপর দুটি ঘটনায় এ অঞ্চলে আতংক তৈরি হয়েছে। এলাকাটি আমেরিকা, কানাডা ও ইউরোপের পর্যটকদের কাছে জনপ্রিয়। অ্যাঞ্জেল বলেন, গুলিবর্ষণের পর কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার যেসব স্থানে হোটেলগুলো রয়েছে তার থেকে ৭ কি.মি. দূরে এ সংঘর্ষ হয়। স্থানীয় মাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ পর্যটন এলাকার কাছে তিনটি নিরাপত্তা চৌকি স্থাপন করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন