News71.com
 International
 18 Jan 17, 07:56 PM
 224           
 0
 18 Jan 17, 07:56 PM

যুক্তরাষ্টের উত্তর পশ্চিম অঞ্চলে ই-সিগারেট বিস্ফোরণ ।। দাঁত হারালেন এনড্রেও হাল নামের ধুমপায়ি...

যুক্তরাষ্টের উত্তর পশ্চিম অঞ্চলে ই-সিগারেট বিস্ফোরণ ।। দাঁত হারালেন এনড্রেও হাল নামের ধুমপায়ি...

আন্তর্জাতিক ডেস্কঃ সিগারেটের ক্ষতির হাত থেকে বাঁচতে অনেকেই এখন ঝুঁকছেন ই-সিগারেটের দিকে। লিকুইডযুক্ত এই সিগারেটে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে উল্লেখ করা হলেও মোটেও ঝুঁকিমুক্ত নয়। সম্প্রতি আমেরিকায় এই ই-সিগারেট ব্যবহার করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।

এনড্রেও হাল নামের এক ব্যক্তি এই সিগারেট ব্যবহারের সময় বিস্ফোরণে ৭টি দাঁত হারিয়েছেন। যুক্তরাষ্টের উত্তর পশ্চিম অঞ্চলের ইডাহো এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ৩ সন্তানের জনক ৩০ বছরের এনড্রেও হাল প্রায় ১ বছর আগে ওই ই-সিগারেটটি কিনেছিলেন। বিস্ফোরণে তার বাথরুমের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এঘটনায় হাল এখন অনেকটা সুস্থ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন