News71.com
 International
 18 Jan 17, 08:04 PM
 294           
 0
 18 Jan 17, 08:04 PM

ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর জামা ছেঁড়া....

ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর জামা ছেঁড়া....

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর জামার পকেট ছেঁড়া! সম্প্রতি এক কর্মীসভায় পকেটে হাত ঢুকিয়ে সেটা উপস্থিত দর্শকদের দেখান তিনি। এরপরই বিষয়টা নিয়ে হাসির রোল পড়ে গেছে টুইটারে। সম্প্রতি উত্তরাখণ্ডে কর্মীসভার এক বৈঠকে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে পকেটে হাত ঢুকিয়ে ছেঁড়া দেখান। বলেন, ‘আমার পকেটা ছেঁড়া থাকলে কিছু যায় আসে না। কিন্তু নরেন্দ্র মোদির পকেট কখনোই ছেঁড়া থাকবে না। অথচ উনি দাবি করেন, উনি গরিব এবং গরিবের সঙ্গে রাজনীতি করেন । ’

এরপরেই সোশাল মিডিয়ায় কটাক্ষ, ‘আমাদের এত বোকাও ভাববেন না। ’ বছরের শেষটা বিদেশে ছুটি কাটিয়েছেন। সেই নিয়েও খোঁচা দিয়েছেন একজন। লিখেছেন, ‘উনি নতুন জামা কিনতে পারেন না, কিন্তু বিদেশে ছুটি কাটাতে পারেন। ’ রাহুলের স্যুট পরা ছবি, বিমানের বিজনেস ক্লাসে যাতায়াতের ছবি পোস্ট করেও ক্ষোভ উগরে দিয়েছেন কেউ কেউ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন