
আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যম । মেক্সিকোর মনতেরিতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ওই হামলা চালিয়েছে বলে জানা গেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশ উপস্থিত হয়েছেন। তবে কোনো কোনো আন্তর্জাতিক মাধ্যম ৩ জনের প্রাণহানির খবর জানিয়েছে ।