
আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ মালির একটি সামরিক ঘাঁটিতে আল কায়েদার হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এদের বেশিরভাগই সেনা সদস্য ।
আল কায়েদার এক শাখা এক জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে গাও শহরে আত্মঘাতী হামলা চালানো হয়। নাশকতার পর থেকেই মালি জুড়ে প্রবল সতর্কতা জারি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।