News71.com
 International
 19 Jan 17, 12:44 PM
 288           
 0
 19 Jan 17, 12:44 PM

কাশ্মীরে সেনা-জঙ্গী সংঘর্ষ, নিহত লস্কর কমান্ডার আবু মুসা

কাশ্মীরে সেনা-জঙ্গী সংঘর্ষ, নিহত লস্কর কমান্ডার আবু মুসা

নিউজ ডেস্ক: কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা। আজ সকালে বান্দিপুরায় জঙ্গিরা ঢোকার চেষ্টা করে। সতর্ক ছিলেন জওয়ানরা। সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাও। গুলিতে খতম হয় লস্কর কমান্ডার আবু মুসা। এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে কিনা, তার জন্য তল্লাসি শুরু হয়েছে।

পুরনো বছরে কাশ্মীরে জঙ্গি নাশকতার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। একদিকে পাকিস্তানের মদতে সন্ত্রাসের ব্লু প্রিন্ট অন্যদিকে জঙ্গিদের একের পর এক নাশকতার ছক, দুই'ই মোকাবিলা করে কড়া জবাব দিয়েছিল ভারতীয় সেনারা। নতুন বছরেও মিলল কড়া জবাব। কোনও রকম সন্ত্রাস কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, বুঝিয়ে দিল ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন