News71.com
 International
 19 Jan 17, 04:12 PM
 224           
 0
 19 Jan 17, 04:12 PM

রাজনীতি ছাড়ছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রধানমন্ত্রী মাইক বেয়ার্ড ।।

রাজনীতি ছাড়ছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রধানমন্ত্রী মাইক বেয়ার্ড ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী মাইক বেয়ার্ড। আজ বৃহস্পতিবার (১৯শে জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমি কখনোই চাইনি পেশা হিসেবে রাজনীতিকে বেছে নেবো। তবে আমি এখন অঙ্গীকারবদ্ধ যে, সাধারণ জীবনে ফিরে যেতে পরবো ।

দেশটির অন্যতম জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্বের জনপ্রিয়তা বর্তমানে কমে এসেছে বলে পৃথক স্থানীয় নির্বাচনগুলোতে দেখা গেছে। আগামী সপ্তাহে পার্টির মিটিং থেকে নতুন নেতা নির্বাচন করা হবে। দলের কোষাধ্যক্ষ গ্লাডিস বেরেজিকলিয়ান হতে পারেন পরবর্তী উত্তরাধিকারী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন