
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবন ধসে পড়েছে। দায়িত্বপালনরত অবস্থায় মারা গেছেন অন্তত ৩০ দমকলকর্মী। আজ বৃহস্পতিবার দালানের ১৭ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা অনেক চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন নি। উপরন্ত ভবনটি ধসে পড়ে ।
প্লাসতো ট্রেড সেন্টার নামে ভবনটি রাজধানী ইরানের সবচেয়ে বড় দালান। এক সাক্ষাতকারে দমকল বাহিনীর মুখপাত্র জালাল মালিকি বলেন, ‘আমরা বেশ কয়েকবার অগ্নি নির্বাপন ব্যবস্থা নেয়ার কথা বললেও ভবনটির ম্যানেজররা সেটা শোনেননি ।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।