
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পালমায়রা শহরে শিরশ্ছেদ ও গুলি করে ১২ জনকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ান অবজারভেটরি আজ রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায় । সংস্থাটির দাবি, ৪ জনকে শিরশ্ছেদ ও ৮ জনকে গুলি করে হত্যা করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস। নিহতের মধ্যে ৪ জন শিক্ষক ও সরকারি কর্মচারী, ৪ জন সরকারি সৈন্য এবং ৪ জন সরকার বিদ্রোহী গোষ্ঠীর সদস্য রয়েছেন ।