News71.com
 International
 20 Jan 17, 11:50 AM
 229           
 0
 20 Jan 17, 11:50 AM

সলোমান দ্বীপপুঞ্জে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ।।

সলোমান দ্বীপপুঞ্জে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সলোমান দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির কিরাকিরা এলাকা থেকে ৭১ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৩৩ কিলোমিটার ।

তবে এ ভূকম্পনের ফলে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো ধরনের সুনামি সর্তকতাও জারি হয়নি বলে জানা গেছে। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক মাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন