News71.com
 International
 20 Jan 17, 12:07 PM
 278           
 0
 20 Jan 17, 12:07 PM

সোশ্যাল মিডিয়ায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।।

সোশ্যাল মিডিয়ায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি বরাবরই সক্রিয়। নিয়ম করে নানান তথ্য ও ছবি পোস্ট করেন ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম-গুগল প্লাসে। তার সক্রিয়তার জন্য ফলোয়ারও ছিলো বিপুল। তবে এবার একেবারে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। বিশ্বের তাবড় নেতাদের পিছনে ফেলে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় হয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী ।

মোদীর অফিস সূত্রে জানা গেছে, বিশ্বের সব রাজনৈতিক নেতাদের মধ্যে ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি নরেন্দ্র মোদীর। বারাক ওবামা প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ফলোয়ার বাড়তে শুরু করে ভারতের প্রধানমন্ত্রীর। এতে সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা মোদীই ।

ফেসবুক-টুইটার-গুগল প্লাস-সহ বিভিন্ন সোশ্যাল সাইটে নরেন্দ্র মোদীর ফলোয়ারের সংখ্যাই সবচেয়ে বেশি। পিএমও-র পরিসংখ্যান অনুযায়ী, ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রীকে ফলো করেন ৩৯ দশমিক ২ মিলিয়ন। টুইটারে মোদীর ফলোয়ার ২৬ দশমিক ৫ মিলিয়ন। গুগল প্লাস, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং লিঙ্কডইনে মোদীর ফলোয়ার সংখ্যা যথাক্রমে ৩ দশমিক ২ মিলিয়ন, ১ দশমিক ৯৯ মিলিয়ন, ৫ দশমিক ৮ মিলিয়ন, ৫ দশমিক ৯১ লাখ এবং ১ দশমিক ৯৯ মিলিয়ন ।

শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর মোবাইল অ্যাপ ডাউনলোড করা হয়েছে এক কোটিরও বেশি মোবাইল ফোনে। সব কিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প বা ভ্লাদিমির পুতিন নন, বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন