News71.com
 International
 20 Jan 17, 07:53 PM
 239           
 0
 20 Jan 17, 07:53 PM

মক্কায় সড়ক দুর্ঘটনায় ৬ ব্রিটিশ নাগরিক নিহত ।।

মক্কায় সড়ক দুর্ঘটনায় ৬ ব্রিটিশ নাগরিক নিহত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মক্কায় ওমরাহ হজ পালনের পর সড়ক দুর্ঘটনায় ৬ ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন। তারা হজ শেষে মক্কা থেকে মদীনায় যাওয়ার পথে তাদের বহনকারী একটি ছোট মিনিবাস দুর্ঘটনা কবলিত হয়। নিহতদের মধ্যে ৪ জন ম্যানচেস্টারের এবং দু’জন গ্লাসগোয়ের বাসিন্দা ।

গত বুধবার মক্কা থেকে মদীনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ওই ৬জন নিহত হন। ওই দুর্ঘটনায় দুই মাসের কম বয়সী এক শিশুও নিহত হয়েছে। এছাড়া আরো দুই শিশু আহত হয়েছে। সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ দূত জেনারেল বেরি পিচ জানিয়েছেন, মদীনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোকে সব ধরনের সহায়তা করছেন। যারা ওই দুর্ঘটনায় আহত হয়েছে ব্রিটিশ দূতাবাসের তরফ থেকে তাদেরও সহায়তা করা হচ্ছে ।

দূতাবাসের তরফ থেকে এই কঠিন সময়ে হতাহত এবং তাদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। নিহত ব্যক্তিরা দুর্ঘটনার কিছু আগেই মক্কা থেকে ওমরাহ সম্পন্ন করেন। দুর্ঘটনার সময় মিনিবাসটিতে ১২ জন আরোহী ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন