News71.com
 International
 20 Jan 17, 07:54 PM
 237           
 0
 20 Jan 17, 07:54 PM

তুরস্কে পার্লামেন্টে নারী সদস্যদের মধ্যে তুমুল মারামারির ।।

তুরস্কে পার্লামেন্টে নারী সদস্যদের মধ্যে তুমুল মারামারির ।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের জাতীয় সংসদে এবার নারী সদস্যদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। তুর্কি সংবিধান পরিবর্তনের প্রতিবাদে বিরোধী একজন নারী সংসদ সদস্য স্পিকারের মঞ্চের সামনে অবস্থান নিলে মারামারির সূত্রপাত হয়। স্বতন্ত্র নারী সংসদ সদস্য আইলিন নাজলিয়াকা অধিবেশন চলার সময় মাইক্রোফোন কেড়ে নিলে ডেপুটি স্পিকার দু বার অধিবেশন মূলতবি করতে বাধ্য হন। পরে নাজলিয়াকাকে তার প্রতিবাদ বন্ধ করাতে ব্যর্থ হওয়ার পর নারী সংসদ সদস্যদের মধ্যে মারামারি শুরু হয় ।

নাজলিয়াকার কাছ থেকে মাইকোফোন কেড়ে নিতে গেলে নারী সংসদ সদস্যদের মধ্যে ধাক্কাধাক্কি ও থাপ্পড় মারার ঘটনা শুরু হয়। এতে বহু সংখ্যক নারী সদস্য যোগ দেন এবং বিরোধী কুর্দি পিপলস ডেমোক্র্যাটিক পার্টির ডেপুটি স্পিকার পারভিন বুলদান ও ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপির গোকচেন এঞ্চ নামে দুই নারী সদস্য আহত হলে হাসাপাতালে নেয়া হয় 

তুরস্কের সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা বাদ দিয়ে প্রেসিডেন্ট পদ্ধতির সরকারব্যবস্থা চালু করার জন্য সংবিধান পরিবর্তন করতে রজব তাইয়্যেব এরদোগানের দল একেপি একটি বিল এনেছে। বিল নিয়ে আলোচনা করতে গিয়ে গত কয়েকদিনে এ নিয়ে ৩ বার তুর্কি সংসদে মারামারির ঘটনা ঘটল। সংবিধান পরিবর্তন করা হলে এরদোগান টানা দু দফায় ৫ বছর করে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকবেন। এছাড়া, তিনি হবেন বিপুল ক্ষমতার মালিক এবং তুরস্কে কোনো প্রধানমন্ত্রীর পদ থাকবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন