News71.com
 International
 20 Jan 17, 07:55 PM
 265           
 0
 20 Jan 17, 07:55 PM

মৃতুর আগেই আইএস জঙ্গীদের নিয়ে শঙ্কিত ছিলেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন

মৃতুর আগেই আইএস জঙ্গীদের নিয়ে শঙ্কিত ছিলেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন

 

আন্তর্জাতিক ডেস্কঃ আইএস জঙ্গি গোষ্ঠীর উত্থান নিয়ে শঙ্কায় ছিলেন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন। মৃত্যুর কয়েক মাস আগে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। লাদেনের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি নথি থেকে এমন আরো বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গেছে, তার বাড়িতে হামলা চালানোর সময়ই নেভি সিলের হাতে আসে সেই নথি। সম্প্রতি সেই নথি প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা সিআইএ। আর তা থেকেই সামনে এসেছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য ।

নথি থেকে জানা গেছে, আইএস জঙ্গিদের কার্যকলাপ ও তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল লাদেন। আইএসের কাজ নিয়েও অত্যন্ত বিরক্ত ছিল লাদেন। সেই সঙ্গে আল কায়দার ক্রমশ দুর্বল হওয়া নিয়েও সেই নথিতে জানিয়েছিল ওসামা বিন লাদেন। ধর্ম নিয়ে নয়, লাদেনের একমাত্র শত্রু ছিল আমেরিকা-নথিতে এমন তথ্যও প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের অ্যাবোটাবাদে ২০১১ সালে মার্কিন সেনাবাহিনীর হামলায় মৃত্যু হয় আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন